বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে নিরাপত্তা নিশ্চিতের দাবি

দৃষ্টি রিপোর্ট:
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অরাজনৈতিক যুব সংগঠন মইনীয়া যুব ফোরাম। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ওই দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তির নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি চরম হুমকির মুখে।
ভিন্নমতের মানুষের পাশাপাশি বিভিন্ন মাজার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মব ভায়োলেন্সের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে।
তিনি আরও বলেন, সারাদেশে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ এবং মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাগরিকদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
মানববন্ধনে বক্তারা, সকল নাগরিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, মাজার ও খানকার নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি ও নজরদারি বৃদ্ধি, সহিংসতা-বিদ্বেষ ও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ সাত দফা দাবি তুলে ধরেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ অচিরেই শুরু হবে :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
১৮/০৪/২০২৬

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
১৪/০৪/২০২৬

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে :: প্রধানমন্ত্রী
১৪/০৪/২০২৬

রমনা বটমূলে মানুষের ভিড়, প্রত্যাশা শান্তি, সম্প্রীতি ও মানবিকতা
১৪/০৪/২০২৬

বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির
১৩/০৪/২০২৬

নববর্ষে নিরাপত্তা ঝুঁকি নেই :: তবু প্রস্তুত ‘স্পেশাল কমান্ডো ফোর্স’
১৩/০৪/২০২৬
