ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১৫

দৃষ্টি রিপোর্ট:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের ধলাটেঙ্গর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানাগেছে। তারা হচ্ছেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জের বগলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৩), তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ সদরের মাগরা গ্রামের ধকমলের ছেলে সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের ছাড়াইগাছ গ্রামের নুর জামাল ইসলামের ছেলে আরিফ (২২), লালমনিরহাটের নবী হোসেনের ছেলে মামুন (২৫), গাজীপুর কোনাবাড়ীর আ. বারেকের ছেলে তারাজুল (৩৮), একই জেলার আমপুর এলাকার তানজে আলীর ছেলে নয়ন (৪০), শুদ্ধিগঞ্জ গ্রামের চানতারার ছেলে মেহেদি হাসান (২৬), বাখিয়া এলাকার নওশের আলীর ছেলে শাহাদাত (৩৮), কাশিমপুর এলাকার আহমদ দেওয়ানের ছেলে কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতীর রতনগঞ্জের রুবেল মিয়ার ছেলে রিয়া (২), বাসাইলের তিরঞ্জনের জালাল উদ্দিনের ছেলে মো. মোসলেম (৫৫)।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলামসহ আরো কয়েকজন জানান, হানিফ পরিবহনের একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি ঢাকার কোনো কাউন্টার থেকে আসেনি। বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বেপরোয়া গতির বাসটি এলেঙ্গা পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসে ছাদ, দরজা জানালা আলাদা হয়ে যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

টাঙ্গাইলের মহাসড়কে ট্রাক খাদে পড়ে ১৫ জনের মৃত্যু
২৫/০৫/২০২৬

বাসাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত
২৪/০৫/২০২৬

টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত
২০/০৪/২০২৬

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত
১৯/০৪/২০২৬

একদিনে ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মর্মান্তিক মৃত্যু
১৮/০৪/২০২৬
