রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬ | প্রিন্ট:
মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, এদিন বিকাল পাঁচটার দিকে ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল খেতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তাঁর মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেওয়া হয়।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
২৬/০৫/২০২৬

যমুনা নদীতে চলছে ১২ কোটি টাকার সরকারি বালু লুট
২০/০৪/২০২৬

মির্জাপুরে ঝুট ব্যবসায়ী আতিকুরকে হত্যার অভিযোগ
১৯/০৪/২০২৬

এমপি গ্রুপের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত
১৭/০৪/২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগ দুদকে
১৩/০৪/২০২৬

ডিবি পরিচয়ে চালকসহ স্বর্ণ ব্যবসায়ী অপহরণ
০৫/০৪/২০২৬
