টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলের হামিদপুরে সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- পাশ্ববর্তী গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের চালক আতিকুল ইসলাম(৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজন মিয়া(৪৩)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও চালক নিহত হয়। পরে দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় স্থানীয় বিদ্যুৎ নামে এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় যান চলাচল বন্ধ হলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১৫
৩০/০৫/২০২৬

টাঙ্গাইলের মহাসড়কে ট্রাক খাদে পড়ে ১৫ জনের মৃত্যু
২৫/০৫/২০২৬

বাসাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত
২৪/০৫/২০২৬

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত
১৯/০৪/২০২৬

একদিনে ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মর্মান্তিক মৃত্যু
১৮/০৪/২০২৬
