শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সনসাধারণ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে ‘নাগরপুর উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ, ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সেতুটিতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে এলেও টোল আদায় অব্যাহত থাকায় এটি এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, অতিরিক্ত টোলের কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাচ্ছে এবং পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ যুক্ত হয়ে বাজার ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব ফেলছে।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামি তিন কার্যদিবসের মধ্যে দাবি মানা না হলে ২০ এপ্রিল থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
ওই মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

শেষ মুহূর্তে জমে উঠেছে টাঙ্গাইলের বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট
২৬/০৫/২০২৬

ভাইরাল সেই ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায়
২৬/০৫/২০২৬

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৪/০৪/২০২৬

বর্তমান সংসদের এমপিদের ঋণ ১১ হাজার কোটি টাকা
০৬/০৪/২০২৬

সোনা-রুপার দাম কমেছে
০৬/০৪/২০২৬

যুদ্ধ ও মন্দার প্রভাবে পোশাক রপ্তানিতে ধস
০৫/০৪/২০২৬
