বর্তমান সংসদের এমপিদের ঋণ ১১ হাজার কোটি টাকা
খেলাপি ৩ হাজার কোটি

দৃষ্টি ডেস্ক:
বর্তমান জাতীয় সংসদের সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে দেওয়া তথ্যে অর্থমন্ত্রী জানান, সংসদ সদস্য এবং তাদের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে এই বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছে। মোট ঋণের একটি বড় অংশই বর্তমানে খেলাপি হয়ে পড়েছে।
তবে খেলাপি ঋণের একটি বিশেষ দিক উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আদালতের নির্দেশনার কারণে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা বর্তমানে নিয়মিত বা অ-খেলাপি হিসেবে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ, আইনি মারপ্যাঁচে এই বিপুল পরিমাণ অর্থ খেলাপি তালিকার অন্তর্ভুক্ত দেখানো সম্ভব হচ্ছে না।
এর আগে একই অধিবেশনে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকাও প্রকাশ করেন, যেখানে এস. আলম ও বেক্সিমকোর মতো বড় শিল্প গ্রুপের নাম উঠে এসেছে। খেলাপি ঋণ আদায়ে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

শেষ মুহূর্তে জমে উঠেছে টাঙ্গাইলের বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট
২৬/০৫/২০২৬

ভাইরাল সেই ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায়
২৬/০৫/২০২৬

শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন
১৬/০৪/২০২৬

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৪/০৪/২০২৬

সোনা-রুপার দাম কমেছে
০৬/০৪/২০২৬

যুদ্ধ ও মন্দার প্রভাবে পোশাক রপ্তানিতে ধস
০৫/০৪/২০২৬
