সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

D
Dristy TV
সখিপুর প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ০৬:৩৯
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সখীপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার(১৫ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলম ওই এলাকার বুজরুত আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে অটোভ্যান চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে শাহআলম বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই বিষয়ের আরও খবর