মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে বাইপাস মুশফিকা টাওয়ারে উপজেলা অফিসের উদ্বোধন করা হয়। উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অফিস উদ্বোধন করেন এনসিপি টাঙ্গাইল জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন।
এনসিপি মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক আকাশ বাবু উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, এনসিপি টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি আসাদুজ্জামান সিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের মির্জাপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুনরুজ্জামন, এনসিপি টাঙ্গাইল জেলা যুগ্ম আহবায়ক স্থপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদকজ নাজমুল হোসেন, যুব শক্তির জেলা যুগ্ম আহবায়ক জোবাইদুল ইসলাম নিঝুম প্রমুখ।